দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ৭ হাজার ১০৩ জনে।
বুধবার (২৯ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষে বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তবে গত ২৪ ঘণ্টায় কতো জন মৃত্যুবরণ করছে তা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, আমরা মৃত্যুর খবরটা আজ জানাতে পারছি না। তবে পরবর্তিতে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: