জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক, কার্টুনিস্ট ও লেখকের মুক্তি চেয়েছে সম্পাদক পরিষদ। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবি জানিয়েছে সম্পাদকদের এ সংগঠন। বৃহস্পতিবার (৭ মে) সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও ‘রাষ্ট্রচিন্তা’ নামে একটি সংগঠনের ঢাকার সমন্বয়ক দিদারুল ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। এরআগে ডিজিটাল নিরাপত্তা আইনের ভিন্ন একটি মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়ারা অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

‘ভাবমূর্তি নষ্ট করা’, ‘গুজব ছড়াতে’ বা ‘সরকারের সমালোচনা’ করার কারণ দেখিয়ে সাংবাদিকদের কারাগারে পাঠানোর বিষয়টি যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছেন না সম্পাদক পরিষদ।

বিবৃতিতে বলা হয়, যে কোনো অভিযোগে প্রতিনিয়ত ডিজিটাল নিরাপত্তা আইন দেখিয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। বেশিরভাগ মামলার কারণ ক্ষমতাসীন, জেলা প্রশাসন এবং ক্ষমতায় থাকা লোকদের সম্পর্কে সমালোচনা। আইন প্রণেতারা ঐতিহ্যগতভাবে সর্বদা মুক্ত গণমাধ্যম, চিন্তার স্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার পক্ষে ছিলেন। দুঃখজনকভাবে তাদের কেউ কেউ এখন মানহানির আইনের পরিবর্তে মিডিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা দমনে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, এই ভয়ে সম্পাদক পরিষদ শুরু থেকেই এর বিরোধিতা করছে। গণমাধ্যমের জন্য আমাদের সেই ভয় এখন দুঃস্বপ্নের মতো বাস্তবতা। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলা ও গ্রেফতারকে গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করি। অবিলম্বে সব সাংবাদিকের মুক্তি এবং তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানাই।

বিবৃতিতে বলা হয়, আমরা মিডিয়া এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ঘন ঘন এবং নির্বিচার ব্যবহারের নিন্দা জানাই এবং এই আইনটি বাতিলের দাবি জানাই। মহামারি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের ঘন ঘন গ্রেপ্তারই সেই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসকে বাধা দেয়। এই জাতীয় গ্রেফতার মুক্তচিন্তা ও মুক্ত গণমাধ্যমবিরোধী কাজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ