দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার (৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।
মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: