জাতীয়

ভোরের কাগজের সাংবাদিক আসলাম আর নেই

ভোরের কাগজের সাংবাদিক আসলাম আর নেই
ভোরের কাগজের সাংবাদিক আসলাম আর নেই

ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান আর নেই। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ভোরের কাগজ পরিবার।

আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আসলাম রহমান একজন কবি। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ