গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৭০৯ জন। মোট ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। নতুন করে ১৯১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ২ হাজার ১০১জন। সব মিলিয়ে দেশে মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের নমুনা।
শুক্রবার (৮ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের ৫ জন পুরুষ এবং ২ জন নারী। তাছাড়া দেশে প্রবেশের সময় ৫৮৫ জনকে ক্রিনিং করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল সর্বোচ্চ ১৩ জনের এবং আক্রান্ত হয়েছিল মোট ৭০৬ জন। ফলে গতকালের চেয়ে আজকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩ জন এবং মৃত্যু কমেছে ৬টি।