জাতীয়

আক্রান্ত সদস্যদের সঙ্গে দেখা করল পুলিশের বিশেষ টিম

আক্রান্ত সদস্যদের সঙ্গে দেখা করল পুলিশের বিশেষ টিম
আক্রান্ত সদস্যদের সঙ্গে দেখা করল পুলিশের বিশেষ টিম

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে একটি বিশেষ টিম হাসপাতাল ও আইসোলেশন সেন্টারগুলো পরিদর্শন করেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে সশরীরে সাক্ষাতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এ সময় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ টিম তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়।

প্রাথমিকভাবে এই বিশেষ টিমগুলো করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যদের খোঁজখবর নেবে, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেবে, হাসপাতাল কিংবা আইসোলেশনে থাকাকালে তাদের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে।

পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক সদস্য যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পান, তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে পুলিশের বিশেষ টিম।

করোনাকালে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ইতোমধ্যে ছয়জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার পুলিশ সদস্য। করোনা আক্রান্ত মোট ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ