জাতীয়

১৬ মে পর্যন্ত স্থগিত অন-অ্যারাইভাল ভিসা

১৬ মে পর্যন্ত স্থগিত অন-অ্যারাইভাল ভিসা
১৬ মে পর্যন্ত স্থগিত অন-অ্যারাইভাল ভিসা

বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ ৭ মে থেকে বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও বাড়তে থাকে।

সেই ধারাবাহিকতায় আগামী ১৬ মে পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে একই দিন পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখা হয়েছে।

এদিকে বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে সামাজিক দূরত্ব মেনে ৮ মে থেকে ফ্লাইট চলাচলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ