জাতীয়

অত্যাধুনিক পরিবহন বিমান আনতে ১৫ ক্রু'র যুক্তরাজ্য গমন

অত্যাধুনিক পরিবহন বিমান আনতে ১৫ ক্রু'র যুক্তরাজ্য গমন
অত্যাধুনিক পরিবহন বিমান আনতে ১৫ ক্রু'র যুক্তরাজ্য গমন

যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক (৫টি সি-১৩০জে) পরিবহন বিমান আনার জন্য বিমান বাহিনীর ১৫ সদস্যের একটি দল রবিবার যুক্তরাজ্যে রওয়ানা হয়েছে। বিমান বাহিনীর নিজস্ব ক্রুদের মাধ্যমে অত্যাধুনিক এই বিমানটি বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এয়ার ক্রুরা বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে রওয়ানা হয়েছেন। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

এই মিশন সম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানটি দ্বিতীয় সি-১৩০ বিমান হিসেবে বাহিনীতে সংযোজন হচ্ছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীর এয়ার ক্রুদের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ বিমানের উক্ত চ্যাটার্ড ফ্লাইটের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদেরও সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এইচ ই সাদীয়া মুনা তাসনীমের সহযোগিতায় ওই বিমানেই যুক্তরাজ্যে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ