জাতীয়

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত হাজার ছাড়ালো, মৃত আরও ১১

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত হাজার ছাড়ালো, মৃত আরও ১১
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত হাজার ছাড়ালো, মৃত আরও ১১

দেশে রবিবার (১০ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। পাশাশি একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।

গত ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৯১ এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৯ জনে।

সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে এখন মোট ৩৭টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট সাত হাজার ২৬৭টি সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এতে এক হাজার ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

তিনি আরও জানান, একই সময়ে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৯০২ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারিতে সোমবার (১১ মে) দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার চারজনে।

পৃথিবীর ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪১ লাখ ৯৪ হাজার ৬০০ জন।

গতবছরে ডিসেম্বরে চীন থেকে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ