জাতীয়

সশস্ত্র বাহিনীর ৩৪৫ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৬

সশস্ত্র বাহিনীর ৩৪৫ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৬
সশস্ত্র বাহিনীর ৩৪৫ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৬

করোনাভাইরাসে (কোভিড -১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ জন মারা গেছেন। সোমবার আন্তবঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, মৃত ছয়জনের মধ্যে ৪ জন অবসরপ্রাপ্ত; তাদের বয়স ৭০ বছরের বেশি ছিল। বাকি ২ জন কর্মরত সেনাসদস্য ছিলেন। প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এছাড়া এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৮৮ আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। ভর্তিরত অপর সব রোগীও সুস্থ আছেন।

আইএসপিআর জানায়, দেশে করোনা সংক্রমণ শুরুর সঙ্গে সঙ্গেই আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) ৩টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০টি আরটি-পিসিআর (RT-PCR) মেশিন বিদ্যমান আছে।

এখন পর্যন্ত এএফআইপি’তে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধপত্রসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচসমূহে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ