জাতীয়

মির্জা ফখরুলকে ডেকে একান্তে কথা বললেন খালেদা জিয়া

মির্জা ফখরুলকে ডেকে একান্তে কথা বললেন খালেদা জিয়া
মির্জা ফখরুলকে ডেকে একান্তে কথা বললেন খালেদা জিয়া

কারামুক্তির পর দীর্ঘদিন থেকে চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবনে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্ত পরিবেশে থাকায় তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নত হচ্ছে।

তবে করোনা পরিস্থিতির কারণে এ যাবৎ বাসায় কোনো নেতাকে সাক্ষাৎ দিচ্ছেন না তিনি। তবে মুক্তির ৪৮ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় ডেকে নিয়ে কথা বলেছেন খালেদা জিয়া।

গতকাল রাত ৯টার পর গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোয়া একঘণ্টা ধরে বিএনপির শীর্ষ এ দুই নেতা একান্তে আলাপ আলোচনা করেন। পরে বিএনপি মহাসচিব বেরিয়ে নিজের গাড়িতে করে বাসায় চলে যান। খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল।

চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক সিনিয়র নেতা জানান, চেয়ারপারসন ডেকেছিলেন মহাসচিবকে। তিনি দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ