জাতীয়

আজ ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল

আজ ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল
আজ ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে জয় লাভের পর বহু চ্যালেঞ্জ কাঁধে নিয়ে দায়িত্ব নিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বচিত মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ডিএনসিসির গুলশানের নগর ভবনে ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন আতিকুল।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আগামী ১৭ মে ডিএসসিসির প্রথম নির্বাচিত বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বলেন, বর্তমান বোর্ডের মেয়াদকাল শেষ হচ্ছে ১৬ মে। সে অনুযায়ী আগামী ১৭ মে ডিএসসিসির নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ হয়নি।

২০১৫ সালের ২৮ এপ্রিল দুই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিএনসিসিতে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও ডিএসসিসিতে বিজয়ী হন একই দলের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। মেয়র খোকন দায়িত্ব গ্রহণ করেন ৬ মে এবং বোর্ডসভা করেন ১৬ মে। আর আনিসুল হক দায়িত্ব গ্রহণ করেন ৭ মে এবং প্রথম বোর্ডসভা করেন ১৩ মে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ