জাতীয়

বিএসএমএমইউতে

কিটের নমুনা ও অর্থ আজ জমা দেবে গণস্বাস্থ্য

<p>কিটের নমুনা ও অর্থ আজ জমা দেবে গণস্বাস্থ্য

কিটের নমুনা ও অর্থ আজ জমা দেবে গণস্বাস্থ্য

করোনা শনাক্তে নিজস্ব প্রতিষ্ঠানের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের সক্ষমতা যাচাইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের কাছে নমুনা কিট ও অর্থ জমা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বুধবার (১৩ মে) তারা এই নমুনা কিট ও অর্থ জমা দেবে।

এর আগে বিএসএমএমইউ কর্তৃপক্ষ নমুনা কিট চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে চিঠি পাঠায়। মঙ্গলবার (১২ মে) দুপুরে সেই চিঠি গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছায়। তাতে কিটের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও পরীক্ষার জন্য ২০০ কিট জমা দেয়ার জন্য বলা হয়।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলেছে। এটা সরকারি খরচ। এই খরচ দিতে তাদের কোনো আপত্তি নেই। বুধবার ব্যাংকে টাকা এবং বেলা ১১টার মধ্যে বিএসএমএমইউতে দুইশ কিট পৌছে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সরকারের কাছে এই কিটের নমুনা হস্তান্তরের কথা ছিলো। তবে আগের দিন কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক ক্রটির কারণে তা বাতিল করে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। ২৫ তারিখ তা হস্তান্তর অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত হয়নি।

২৬ তারিখ ওষুধ প্রশাসন অধিদপ্তরে উদ্ভাবিত কিট পৌঁছে দেয় গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। এরপর ৩০ এপ্রিল ওই কিটের কার্যকারিতা যাচাইয়ের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিটের কার্যকারিতা পরীক্ষার ২ মে প্রতিষ্ঠানের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ