জাতীয়

ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস
ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৬ মে) দুপুর একটায় নগর ভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে দায়িত্ব নেন তিনি। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক তাকে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব বুঝিয়ে দেন। তবে এ সময় বিদায়ী মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন না।

এসময় লেডি মেয়রসহ মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নগর বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন নবনির্বাচিত মেয়র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ