জাতীয়

দায়িত্ব নিয়েই দুইজনকে চাকরিচ্যুত করলেন তাপস

দায়িত্ব নিয়েই দুইজনকে চাকরিচ্যুত করলেন তাপস
দায়িত্ব নিয়েই দুইজনকে চাকরিচ্যুত করলেন তাপস

দায়িত্ব নিয়েই দক্ষিণ সিটির দুই প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (১৭ মে) তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও দুর্নীতিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতরা হলেন, সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান।

চাকরিচ্যুতদের নামে জারি করা আদেশে বলা হয়েছে, দু’জনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

শনিবার (১৬ মে) দুপুরে মেয়রের দায়িত্ব বুঝে নেয়ার পর দুর্নীতি রোধ করার হুশিয়ারি দেন নবনির্বাচিত মেয়র তাপস। আর দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম পদক্ষেপ মেয়রের।

রবিাবর (১৭ মে) প্রথম অফিসে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে মেয়র দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করবেন না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ