দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩৭০ জনের প্রাণহানি হলো।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৪০৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: