জাতীয়

পৌর কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

পৌর কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
পৌর কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার এ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৫ ধারায় পৌরসভাকে সরকারের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আইনের ৯১(৪-এর ক) ধারায় বলা আছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পৌরসভার তহবিল থেকে দিতে হবে।

কিন্তু অনেকেই বলছেন, মেয়রদের ব্যর্থতার কারণে এখন সরকারকেই বেতন-ভাতার জোগান দিতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

খবরে বলা হয়, 'রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৩০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে ১০ মাস। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা। অভিযোগ উঠেছে মেয়রের অব্যবস্থাপনায় বেতন হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অব্যবস্থাপনা। এতে ক্ষুদ্ধ কর্মীরা।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ