জাতীয়

মহাসড়ক থেকে চেকপোস্ট তুলেছে পুলিশ, ঈদে বাড়ি ফেরা যাবে!

মহাসড়ক থেকে চেকপোস্ট তুলেছে পুলিশ, ঈদে বাড়ি ফেরা যাবে!
মহাসড়ক থেকে চেকপোস্ট তুলেছে পুলিশ, ঈদে বাড়ি ফেরা যাবে!

হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট তুলে নিয়েছে পুলিশসহ অনান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে পারবেন মানুষ। তবে শর্ত হচ্ছে, পরিবহন হতে হবে নিজস্ব।

বৃহস্পতিবার (২১ মে) সরকারের নীতিনির্ধারণী মহলের পক্ষ থেকে পুলিশ সদরদফতরকে মৌখিক ভাবে এমন নির্দেশনা দেয়া হয়। এমন নির্দেশনা পাওয়ার পর পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিষয়টি অবগত করে।

রাজধানী থেকে বের না হতে দেওয়ার জন্য যে সকল গুরুত্বপূর্ণ চেকপোস্ট রয়েছে সেখান থেকে চেকপোস্ট তুলে নিয়ে, নিয়মিত ডিউটি তল্লাশি রেখেছে পুলিশ।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, যদি কেউ গণপরিবহন ব্যতীত নিজস্ব পরিবহনে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যেতে চান, সেক্ষেত্রে পুলিশ যেন তাদের জেরার সম্মুখীন না করেন এবং সহজে যেতে দেন।

পুলিশ সদর দফতরের এমন নির্দেশনা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে। বার্তা২৪.কম ডিএমপিতে কর্মরত একাধিক ডিসি ও এডিসি মাধ্যমে তথ্যটি নিশ্চিত হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, ইতোমধ্যে গাবতলী, উত্তরা, বাবুবাজার, সায়েদাবাদ চেকপোস্ট থেকে পুলিশ সরে গেছে। যে কেউ চাইলে নিজস্ব পরিবহনে তার গন্তব্যপথে যেতে পারবেন। তবে নিয়মিত টহল টিম স্পটগুলোতে উপস্থিত থাকবে। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ