জাতীয়

মানিকগঞ্জে আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ

মানিকগঞ্জে আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ
মানিকগঞ্জে আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ

ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি দেয়ায় ভোর থেকে চাপ বেড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে।

প্রশাসনের নজরদারি কম থাকায় সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরি পার হয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি প্রস্তুত আছে। বর্তমানে ৮টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পাড় করা হচ্ছে।

গণ পরিবহন পারাপারের জন্য যেসব ফেরি রয়েছে তা ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। জিল্লুর রহমান বলেন, যতই যানবাহন বা ঘরে ফেরা মানুষ পাড় হতে আসুক তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কোনও ধরনের দুর্ভোগ ছাড়া তাদের পার করতে সক্ষম হবো।

এদিকে ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ না থাকায় ঈদে ঘরে ফেরা মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছে গত কয়েকদিন মহাসড়ক ও ফেরি ঘাট থেকে যাত্রীদের উল্টোপথে ফিরিয়ে দেয়ার কারণে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ভাবে যানবাহন চালাচ্ছে চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। তবে, বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ