জাতীয়

বিদ্যুৎ বিল অসামঞ্জস্যপূর্ণ হলে পরের মাসে সমন্বয় করা হবে

বিদ্যুৎ বিল অসামঞ্জস্যপূর্ণ হলে পরের মাসে সমন্বয় করা হবে
বিদ্যুৎ বিল অসামঞ্জস্যপূর্ণ হলে পরের মাসে সমন্বয় করা হবে

করোনার কারণে প্রাক্কলিত বিল প্রদান করা হয়েছে। প্রাক্কলিত বিলের সঙ্গে গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহার কম-বেশি অথবা অসামঞ্জস্য হলে পরবর্তী মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, মহামারি করোনার বিস্তার রোধে বর্তমানে অনেক গ্রাহকের আঙিনায় সরেজমিন গিয়ে মিটার রিডিং গ্রহণপূর্বক বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে না। সামাজিক দূরত্ব মেনে চলার বাধ্যবাধকতা ও বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় গ্রাহকদের আগের মাস অথবা পূর্ববর্তী বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্বলিত বিল প্রদান করা হচ্ছে।

সরকার ইতিমধ্যে করোনা সংক্রমণ বিস্তার রোধে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২০২০ সালের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করেছে। ফলে কোনো প্রকার বিলম্ব মাশুল ছাড়াই ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল ২০২০-এর বিল আগামী ৩০ জুন ২০২০-এর মধ্যে পরিশোধ করা যাবে।

বিদ্যুৎ বিল নিয়ে কারো জিজ্ঞাসা, অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দফতরে জানানোর অনুরোধ করা হলো। ব্যাংকে বিল পরিশোধের পাশাপাশি সুবিধা অনুযায়ী বিকাশ, নিজস্ব বুথ ও মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ