জাতীয়

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিল তুরস্ক

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিল তুরস্ক
ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিল তুরস্ক

এয়ার অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত এক নাগরিককে ঢাকা থেকে ফিরিয়ে নিল তুরস্ক। ঢাকাস্থ তুরস্ক দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ নাগরিককে ফিরিয়ে নেয়ার ভিডিও ও ছবি শেয়ার করেছে। এছাড়া তার্কিস এয়ারলাইন্সের কমিনিউকেশন অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন৷

করোনা আক্রান্ত নারীর সঙ্গে তার স্বামী এবং তিন বছরের জমজ দুই কন্যা হুমা এবং জিয়াদ রয়েছে।

ঘটনা সূত্রপাত হয় আয়শে দিপচিন নামে এক টুইটার ব্যবহারকারীর একটি টুইটের মাধ্যমে। ১৪ মে তিনি একটি টুইট করেন। যেখানে দিপচিন বলেন, বাংলাদেশে বসবাসকারী তার বড় বোন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে তার শ্বশুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি বলেন, আমার বোন ভাইরাসে আক্রান্ত হলেও ওখানে কোনও চিকিৎসা পাচ্ছেন না।

এমনকি তার টেস্টও করানো যাচ্ছে না। তার তিন বছরের দুই যমজ সন্তানও রয়েছে।

আমরা চাই তাদের তুরস্কে নিয়ে এসে চিকিৎসা দেয়া হোক। সাথে তিনি বোনের সাথে মেসেজের কথোপকথনের স্ক্রিন শট এবং তার বোনের পরিবারের ছবি শেয়ার করেন।

ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের নজরে পড়ে এ টুইটটি। ওই তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এয়ার এম্বুলেন্স চায়।

ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান নিজেই পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। আক্রান্ত পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করেন।

আজ রবিবার সকালে তুরস্কের একটি এয়ার অ্যাম্বুলেন্স ওই পরবারটিকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেয়। রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এসময় বিমানবন্দরে পরিবারটিকে বিদায় জানান।

এর আগেও তুরস্ক সরকার বিভিন্ন দেশ থেকে করোনা আক্রান্ত নাগরিদের এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরিয়ে নিয়েছে।-মানবজমিন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ