জাতীয়

দরিদ্রদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দরিদ্রদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
দরিদ্রদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক অস্বাভাবিক পরিবেশে ঈদুল ফিতর উদযাপানকালে বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তনবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

একই সঙ্গে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্তসতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য।

ঈদুল ফিতরের এ শিক্ষা সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক,’ যোগ করেন তিনি।

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, নিরঙ্কুশ সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

তিনি বলেন, ‘ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ