জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর আর নেই

সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর আর নেই
সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর আর নেই

বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর মারা গেছেন।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন জানান, তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, মরহুমের মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

নুরুল ইসলাম মনজুর ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি এমএনএ ছিলেন।

১৯৯৯ সালে বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান ও শাহ মোয়াজ্জেম হোসেনসহ মনজুরকে জেলহত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তাদের গ্রেফতারের প্রতিবাদ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১০৯ জন সংসদ সদস্য। ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন আদালত এ অভিযোগ থেকে তাদের খালাস দেন। তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ