জাতীয়

এক্সিম ব্যাংকের এমডি ও ডিএমডিকে হুমকি

সিকদার গ্রুপের এমডি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

সিকদার গ্রুপের এমডি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা
সিকদার গ্রুপের এমডি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে হুমকি ও গালিগালাজের অভিযোগে তাদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা হয়।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী জানান, সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই পূবাঞ্চলে এক বড় প্রজেক্টের জন্য এক্সিম ব্যাংকে ঋণে আবেদন করেন। গত ৭ মে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও ডিএমডি মোহাম্মদ ফিরোজ হোসেন ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি দেখতে পূর্বাঞ্চলে যান। কিন্তু বন্ধকি সম্পত্তি দেখে তাদের পছন্দ না হলে তারা অফিসে ফিরে আসতে চান। এ সময় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার তার অফিসে গিয়ে ভিডিও প্রেজেনটেশন দেখার জন্য ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। কিন্তু তারা সিকদার গ্রুপের অফিসে যেতে রাজি না হলে তাদের হুমকি ও গালিগালাজ করা হয়। এক পর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের সিকদার গ্রুপের অফিসে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন : লকডাউনে নিজের মাকে শেষবারের মতো দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

এ ঘটনায় গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে। মামলাটি তদন্ত করছে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তবে মামলায় গুলির কোনও ঘটনা উল্লেখ করা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ