জাতীয়

প্লাজমা থেরাপি নিয়েছেন ডা. জাফরুল্লাহ, সুস্থ আছেন

ডা. জাফরুল্লাহ
ডা. জাফরুল্লাহ

প্রাণঘাতী করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার শরীরে ‘ও’ পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয় বলে গণমাধ্যমকে ডা. জাফরুল্লাহ নিজেই জানিয়েছেন।

প্লাজমা থেরাপি নেয়ার পর ভালো অনুভব করছেন বলে গণমাধ্যমকে জানান ডা. জাফরুল্লাহ।

একই তথ্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ আছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আরও জানানো হয়েছে, মঙ্গলবার ডায়ালাইসিস নিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ডায়ালাইসিসের পরই করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি নেন তিনি।

গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণ স্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড করোনা টেস্ট কিটে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, র‌্যাপিড কিট দিয়ে টেস্ট করে আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা সঠিক। তাই পিসিআর টেস্ট অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় কোনো কাজই আমি করিনি। এটাও করব না।

জানা গেছে, কভিড-১৯ পজিটিভ শনাক্তের পর থেকে ধানমণ্ডিতে নিজের বাসায় একটি কক্ষে আইসোলেশনে রয়েছেন এই চিকিৎসক।

আইসোলেশনে তার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, শরীরের তাপমাত্রা একটু বেড়েছিল। কিন্তু এখন ঠিক হয়েছে। খাওয়া-দাওয়াও ঠিকভাবে করছি।

হাসপাতালে ভর্তি হবেন কিনা প্রশ্নে তিনি বলেন, আমার হাসপাতালে যাওয়ার দরকার নাই। আমাকে হাসপাতালে ডায়ালাইসিস করতে হবে। গত ছয় বছর যাবত প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিয়ে থাকি। আর এটা বাসায় থেকে করতে পারছি। প্লাজমা থেরাপি নেয়ার আগে বাসায় আলাদা রুমে কিডনি ডায়ালাইসিস করেছি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এটা আমার প্রথম ডায়ালাইসিস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ