জাতীয়

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

ছবি নাই
ছবি নাই

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে। এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। নিহতের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।

নিহতরা হচ্ছেন- খোদেজা বেগম (৭০), রিয়াজ উল আলম (৪৫), মাহবুব (৫০), মনির হোসেন (৭৫) ও ভারনন এ্যান্থনী পল (৭৪)। এরমধ্যে খোদেজা বেগম ২৫ মে, রিয়াজুল আলম ২৭ মে, মাহবুব ১৫ মে, মনির হোসেন ১৬ মে এবং অ্যান্থনি পল ২৫ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে।

আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী যুগান্তরকে বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

তিনি বলেন, করোনা রোগীর জন্য নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষ থেকে ৫ জন রোগী বের হতে পারেননি। তারা এ দুর্ঘটনায় মারা গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ