জাতীয়

পদ্মা সেতুতে বসলো ৩০তম স্প্যান, দৃশ্যমান ৪.৫০ কি.মি.

পদ্মা সেতুতে বসলো ৩০তম স্প্যান, দৃশ্যমান ৪.৫০ কি.মি.
পদ্মা সেতুতে বসলো ৩০তম স্প্যান, দৃশ্যমান ৪.৫০ কি.মি.

পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর বসানো হলো ৩০তম স্প্যান। এই স্প্যানটি বসানোর ফলে সেতুটির সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এদিকে, ৪১ টি স্প্যানের মধ্যে ৩০ তম স্প্যান বসানো হলো। এখন আরও ১১টি স্প্যান বসানো বাকি রয়েছে। জুনে বসবে ৩১ তম স্প্যান। চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে সব স্প্যান বসানোর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।

এছাড়া পুরো সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। যার মধ্যে শনিবার দৃশ্যমান হলো ৪.৫০ কিলোমিটার।

২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ। আগামী বছরে শেষে হতে পারে পদ্মা সেতুর কাজ। তারপরেই পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল করবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

উল্লেখ, চলতি বছরের ১৪ জানুয়ারি ৩২ এবং ৩৩ নম্বর পিলারের উপর বসেছে ২১তম স্প্যান এবং ২৩ জানুয়ারি প্রান্তের ৫ এবং ৬ নম্বর পিলারের উপর বসেছে ২২তম স্প্যান এবং ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বসেছে ২৩তম স্প্যান, ১১ ফেব্রুয়ারি বসেছে ২৪তম স্প্যান এবং ২১ ফেব্রুয়ারি বসেছে ২৫তম স্প্যান। ১০ মার্চ বসেছে ২৬তম স্প্যান এবং ২৮ মার্চ বসেছে ২৭তম স্প্যান। ১১ এপ্রিল বসেছে ২৮ তম স্প্যান। চলতি মাসের ৪ মে বসেছে ২৯ তম স্প্যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ