দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এক দিনের মৃতের সংখ্যায় এটিই সর্বোচ্চ। এর আগে ২৪ মে প্রথম সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৬১০ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৪ জন।
শনিবার (৩০ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, নতুন মৃত্যু ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন মহিলা। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪৪৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৮৭টি। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৭৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীল সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৬০৮ জন। এছারাও গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হলেন বলে তিনি জানান।