জাতীয়

আন্তঃজেলায় বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে সুপারিশ

আন্তঃজেলায় বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে সুপারিশ
আন্তঃজেলায় বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে সুপারিশ

আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার (৩০ মে) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

বৈঠকে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৩১ মে) থেকে বিদ্যমান ভাড়ায় আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংকটের কারণে গেল ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ