জাতীয়

ঢাকাতেই সাড়ে ৭ লাখের বেশি করোনা আক্রান্ত: ইকোনমিস্ট

ঢাকাতেই সাড়ে ৭ লাখের বেশি করোনা আক্রান্ত: ইকোনমিস্ট
ঢাকাতেই সাড়ে ৭ লাখের বেশি করোনা আক্রান্ত: ইকোনমিস্ট

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারা বলছে, এই তিনটি দেশেই করোনায় আক্রান্তের যে সংখ্যা সরকারি পরিসংখ্যানে তুলে ধরা হচ্ছে, বাস্তবে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। এমন সন্দেহ তুলে ধরে সাময়িকীটি বলছে, এরই মধ্যে সাড়ে সাত লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে কেবল ঢাকাতেই।

শনিবার (৬ জুন) সংস্করণের ইকোনমিস্টের ওই প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে দ্রুত বাড়ছে সংক্রমণ’। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ করোনা পরীক্ষার হার অনেক কম। ফলে বাস্তব চিত্র আরও খারাপ হতে পারে।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দেশ মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের কিছু বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার মানুষ। ইউরোপ বা আমেরিকার দেশগুলোর তুলনায় এই সংখ্যা বেশ কম। তবে এর বাইরেও আরও অনেক মানুষ করোনায় আক্রান্ত হলেও তারা পরীক্ষার আওতায় আসেননি। অর্থাৎ সরকারি হিসাবেও তাদের তথ্য নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে প্রতি দুই সপ্তাহে এই অঞ্চলে সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে ভয়ংকর সময় রয়েছে সামনে। বেশকিছু মডেলেই অনুমান করা হয়েছে, জুলায়ের শেষ ভাগে গিয়ে হয়তো এই এলাকায় সংক্রমণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে। ওই সময় এই দেশে সরকারিভাবেও আক্রান্তের সংখ্যা ৫০ লাখ হয়ে যেতে পারে। মৃত্যুও দেড় লাখ পেরিয়ে যেতে পারে বলে মনে করছে ইকোনমিস্ট।

রাজধানী ঢাকায় সাড়ে সাত লাখেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার তথ্য দিতে ইকোনমিস্ট উদ্ধৃতি করেছে আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক জন ক্লেমেনসকে। তিনিই ধারণা করেছেন, শুধু রাজধানী ঢাকাতেই করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়ে থাকতে পারে। তবে সরকারি তথ্য এর ধারেকাছেও নেই। শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর জানিয়ছে, দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে। এদের প্রায় অর্ধেকই ঢাকার।

লকডাউন বা সাধারণ ছুটি তুলে নেওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইকোনমিস্ট। এতে বলা হয়েছে, দেশ তিনটি গত সপ্তাহ থেকে লকডাউন তুলে নিতে শুরু করেছে। এর ফলে বিধিনিষেধ কিছুটা হলেও শিথিল হয়েছে। এ অবস্থায় তিন দেশের ১৭০ কোটি মানুষের জন্য অর্থনীতি উন্মুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে। তবে লকডাউন তুলে নেওয়ায় সংক্রমণের হার ফের বাড়তে পারে উল্লেখযোগ্য হারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ