জাতীয়

করোনার রেড জোনে ৫০ জেলা, সম্পূর্ণ লকডাউন ঘোষণা

করোনার রেড জোনে ৫০ জেলা, সম্পূর্ণ লকডাউন ঘোষণা
করোনার রেড জোনে ৫০ জেলা, সম্পূর্ণ লকডাউন ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধে ৫০টি জেলা ও ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন (রেড জোন) করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া আংশিক লকডাউন (ইয়েলো জোন) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। এছাড়া লকডাউন নয় (গ্রিন জোন) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

রোববার (৭ মে) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতর এই লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নিয়েছে। এর আগে শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ঢাকা বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলাকে। শুধু ঢাকা ও ফরিদপুর জেলাকে আংশিক লকডাউন।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের তালিকায় ঢাকা শহরের ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন হিসেবে দেখানো হয়েছে। লকডাউন নয় বলে দেখানো হয়েছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন হিসেবে ঢাকার কোনো এলাকাকে দেখানো হয়নি।

ঢাকা শহরের আংশিক লকডাউন বলে চিহ্নিত ৩৮টি এলাকা হল- আদাবর, থানা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

লকডাউন নয় বলে চিহ্নিত ১১টি এলাকা হলো- উত্তরখান থানা, ক্যান্টনমেন্ট থানা, খিলগাঁও, তুরাগ, বনানী, ভাষানটেক, মতিঝিল, রামপুরা, রূপনগর, শাহবাগ ও শ্যামপুর থানা এলাকা।

বরিশাল বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলাকে। আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি জেলা ।

চট্টগ্রাম বিভাগে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। আংশিক লকডাউন বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন জেলাকে দেখানো হয়েছে। আংশিক লকডাউন দেখানো হয়েছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরা জেলাকে। খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত ঝিনাইদহ জেলা।

রাজশাহী বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলাকে। আংশিক লকডাউন চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলা।

রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে জেলাগুলো হল- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

সিলেট বিভাগের সব ক’টি জেলাকেই দেখানো হয়েছে পুরোপুরি লকডাউন। জেলাগুলো হল- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট।

ময়মনসিংহ বিভাগেরও সব ক’টি জেলাকে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে । জেলাগুলো হল- জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ