জাতীয়

করোনামুক্ত মোহাম্মদ নাসিম, শারীরিক অবস্থা অপরিবর্তিত

করোনামুক্ত মোহাম্মদ নাসিম, শারীরিক অবস্থা অপরিবর্তিত
করোনামুক্ত মোহাম্মদ নাসিম, শারীরিক অবস্থা অপরিবর্তিত

করোনামুক্ত হলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তার করোনামুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

এদিকে গত আট দিন ধরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত ১ জুন জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ঐ পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। পরে জরুরিভাবে অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা তিন দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি হয়নি। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এখনো তিনি গভীর কোমায়। যতক্ষণ পর্যন্ত হার্ট বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। গতকাল সোমবার রাতে মেডিক্যাল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। এছাড়া আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারাও খোঁজখবর নিচ্ছেন। মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ