জাতীয়

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আইসিইউতে

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আইসিইউতে
অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আইসিইউতে

ছয় মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায়।

শুক্রবার ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডে অবস্থিত সাংবাদিক নান্নুর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও দগ্ধ হন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।

পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে জানা গেছে।

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী শাহীনা আহমেদ জানান, শুক্রবার রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফেরেন সাংবাদিক নান্নু। তিনি খাবার খাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করেই একটি শব্দ শুনতে পান শাহীনা আহমেদ। গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। সেই আগুনেই দগ্ধ হন সাংবাদিক নান্নু।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দু’টি ইউনিট যাওয়ার আগে আগুন নিভে যায়। তবে আগুনের সূত্রপাত গ্যাস বিস্ফোরণে কারণে।

এর আগে গত ২ জানুয়ারি একই বাসায় এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তাদের একমাত্র সন্তান পিয়াস (২৪)। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ