জাতীয়

রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন

রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন
রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে রোববার (১৪ জুন) বনানী কবরস্থানে দাফন করা হবে।

তার একান্ত ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জানাজা কখন কোথায় হবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি জানানো হবে বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবু সায়েম খান জানিয়েছেন।

এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মোহাম্মদ নাসিম যেহেতু করোনায় আক্রান্ত ছিলেন তাই তার মরদেহ সংসদে না আনাও হতে পারে। সেক্ষেত্রে বনানী কবরস্থানের পাশেই তার জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ