জাতীয়

চলে গেলেন ‘লিভিং ঈগল’ সাইফুল আজম

চলে গেলেন ‘লিভিং ঈগল’ সাইফুল আজম
চলে গেলেন ‘লিভিং ঈগল’ সাইফুল আজম

‘লিভিং ঈগল’ গ্রুপ ক্যাপ্টেন ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল আজম (৮০) আর নেই। (ইন্না লিল্লাহি .... রাজিউন)। রবিবার সকালে ঢাকার মহাখালীর ডিওএইচএসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি নানান জটিল রোগে ভুগছিলেন।

সাইফুল আজমকে ‘লিভিং ঈগল’ বলা হয়। ১৯৬৭ সালের ইরাকযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধে একটি ইসরাইলি বিমান ভূপাতিত করেন এবং আরেকটিকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন।

সাইফুল আজমের জানাজা আজ সোমবার বাদ জোহর বিমান বাহিনীর হ্যাঙ্গারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বিমান বাহিনীর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

১৯৪১ সালে পাবনা জেলার খগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল আজম। উচ্চমাধ্যমিক স্তর পাশ করে ১৯৫৬ সালে উচ্চতর শিক্ষার্থে পশ্চিম পাকিস্তানে যান। ১৯৬০ সালে জিডি পাইলট ব্রাঞ্চের একজন পাইলট হন তিনি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ডিরেক্টর অব ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অব অপারেশনস হিসেবে যোগ দেন। এরপর তিনি ঢাকা বিমান ঘাঁটির কমান্ড লাভ করেন এবং ১৯৭৭ সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।

সাইফুল আজম একমাত্র সামরিক পাইলট, যিনি যুদ্ধে চারটি বিমান বাহিনীর (বাংলাদেশ, জর্ডান, ইরাক ও পাকিস্তান) জন্য কাজ করেছেন। সেই সঙ্গে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার অনন্য কৃতিত্ব তার রয়েছে।

সাইফুল আজম তার বর্ণাঢ্য জীবনে নিজেই কিংবদন্তির ইতিহাস রচনা করেছিলেন। পৃথিবীর ২০ জন ‘লিভিং ঈগলের’ মধ্যে তিনি ছিলেন উল্লেখযোগ্য একজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ