জাতীয়

অস্ট্রেলিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

 অস্ট্রেলিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
অস্ট্রেলিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিডনি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে এসব বাংলাদেশি নাগরিক।

ক্যানবেরা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন এসব জানিয়েছে।

ফ্লাইটটি সিঙ্গাপুরে স্বল্প সময় যাত্রা বিরতি দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (১৫ জুন) স্থানীয় সময় আনুমানিক রাত ১০টা ১৫ মিনিটে অবতরণ করবে।

এই ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ১৫৭ জন আটকে পড়া বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরেন।

করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রথম ফ্লাইটের মতো দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগিতা করে মেলবোর্ন ভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।

শিগগিরই বেশ কিছু গন্তব্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে বিধায় অস্ট্রেলিয়া থেকে বিশেষ ফ্লাইটের আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না বলে আশা করা যায়। বিশেষ ফ্লাইট দু’টির ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ