জাতীয়

এমপি পাপুলের ব্যাংক হিসাব তলব

এমপি পাপুলের ব্যাংক হিসাব তলব
এমপি পাপুলের ব্যাংক হিসাব তলব

কুয়েত আটক হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম ওরফে পাপুলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি থেকে রোববার এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংকে পাঠানো হয়। চিঠিতে জরুরিভিত্তিতে এ তথ্য দিতে বলা হয়।

জানতে চাইলে বিএফআইইউর প্রধান আবু হেনা মো. রাজী হাসান বলেন, বিভিন্ন সময়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করি। বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কোনো সংস্থা তথ্য চাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নেই। এছাড়াও সংবাদপত্রে কারও ব্যাপারে সংবাদ ছাপা হলেও আমরা অ্যাকাউন্টের খোঁজ নিই।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়- পাপুলের ব্যাংক হিসাবের বর্তমান এবং পেছনে লেনদেন হয়ে থাকলে জানাতে হবে। যেসব তথ্য জানাতে হবে এরমধ্যে রয়েছে- খোলা থেকে শুরু কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফর্ম, লেনদেনের প্রোফাইল এবং লেনদেনের সর্বশেষ তথ্য। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কাজী শহিদ ইসলাম পাপুলের বাবা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম, মা কাজী তাহুরুন নেচ্ছা, ঠিকানা কাজী বাড়ী, ওয়ার্ড নং ৮, রায়পুর পৌরসভা, লক্ষ্মীপুর।

মানব পাচারের অভিযোগে সম্প্রতি কুয়েতে আটক হন পাপুল। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশি এই আইনপ্রণেতা মানব পাচারের সঙ্গে জড়িত। তিনি বড় পরিসরে ভিসার বিজনেসের জন্য কুয়েতে এসেছিলেন। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে কুয়েতের আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ