জাতীয়

দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ চিকিৎসা সামগ্রী

দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ চিকিৎসা সামগ্রী
দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ চিকিৎসা সামগ্রী

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি।

বুধবার (১৭ জুন) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বিমানটি আগামী ১৮ জুন দেশে অবতরণ করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।

আইএসপিআর থেকে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে সহায়তা আসছে।

দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ