জাতীয়

ভিপি নুরসহ ৪১ জনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

ভিপি নুরসহ ৪১ জনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
ভিপি নুরসহ ৪১ জনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ৪১ জন নেতাকে মুঠোফোনের ক্ষুদে বার্তায় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতের এ ঘটনায় বুধবার বিকেলে শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভিপি নুর।

এতে নুর উল্লেখ করেন, সোমবার রাত দেড়টার দিকে ০১৬২৫৯৯১৫৭৬ নম্বর থেকে হত্যার হুমকি দিয়ে তার ব্যবহৃত দুটি নম্বরে তিনটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। এছাড়া একই নম্বর থেকে তার সংগঠনের আরও ৪০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জিডিতে তিনি নিজের ও সংগঠনের অন্য নেতাকর্মীদের জীবন নিয়ে সংশয় প্রকাশ করে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের সহযোগিতা চান।

এ বিষয়ে নুরুল হক নুর সমকালকে বলেন, 'সোমবার রাতে হত্যার হুমকি দিয়ে আমার মুঠোফোনে দু'টি এসএমএস আসে। প্রথমে গুরুত্ব না দিলেও আমার অনুসারী আরও ৪০ জনের মোবাইলে একই এসএমএস পাঠানো হয়। বিভিন্ন সময়ে আমরা হামলা-মামলার শিকার হয়েও কোনো প্রতিকার পাইনি। তাই প্রথম দিকে জিডি করতে না চাইলেও কয়েকজন আইনজীবীর পরামর্শে বিকেলে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছি।'

গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তরুণদের নিয়ে নতুন ধারার একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ডাকসু ভিপি নুর। এরই পরিপ্রেক্ষিতেই তাকে ও অন্যান্য নেতাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি তদন্ত করতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই রইচ হোসেন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, 'আজ ভিপি নুর শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি দেখার জন্য সন্ধ্যায় আমার কাছে কপিটা এসেছে। একটি নম্বর থেকে ভিপি নুর ও তার দলের কয়েকজন হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে জিডিতে।'

এর আগে গত বছরের ২৬ মে বগুড়ায়, ১৪ আগস্ট গলাচিপায় সর্বশেষ ২২ ডিসেম্বর ডাকসু ভবন হামলাসহ বিভিন্ন স্থানে ১১ বার হামলার শিকার হন নুর। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ