জাতীয়

জেলহাজতে এমপি পাপুল, উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করল কুয়েত

সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল
সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল

কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে আট দিনের রিমান্ড শেষে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কুয়েতের প্রসিকিউশন বিভাগ। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে কুয়েতের এক সংবাদমাধ্যমে বলা হয়, অর্থ ও মানবপাচারে পাপুলের সঙ্গে জড়িত কুয়েতিদের পরিচয় প্রকাশের দাবি জানান দেশটির এক সাংসদ। বাংলাদেশের এই সাংসদ রিমান্ডে জড়িতদের নামও প্রকাশ করছেন। এতে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে।

বুধবার আরব টাইমসের খবরে বলা হয়, কুয়েতের সমাজকল্যাণ ও অর্থনীতিবিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল সরকারের জনশক্তি কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছেন। পাবলিক প্রসিকিউশন ওই কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ করে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার তাকে ৩ মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি গণমাধ্যমটি।

এর আগে আরেক প্রতিবেদনে বলা হয়, পাপুল তাঁর অপকর্মের সঙ্গে জড়িত কুয়েতের তিন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার নাম বলেছেন। এর পাশাপাশি দুজনকে ২১ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৮ কোটি টাকা) ঘুষ দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। তদন্তকারীরা এমপি পাপুলের কাছ থেকে আরো নাম বের করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ