জাতীয়

সিলেটে এক দিনেই ১৩ পুলিশ কর্মকর্তা বদলি

সিলেটে এক দিনেই ১৩ পুলিশ কর্মকর্তা বদলি
সিলেটে এক দিনেই ১৩ পুলিশ কর্মকর্তা বদলি

সিলেটের ১৩ পুলিশ কর্মকর্তাকে একই দিনে বদলি করা হয়েছে। পাশপাশি নতুন করে পদায়ন করাও হয়েছে তাদের। বদলিকৃতরা পুলিশ সুপার পদমর্যাদার।

বৃহস্পতিবার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. জাবেদুর রহমানকে একই ইউনিটের উপকমিশনার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার রওশনুজ্জামান সিদ্দিকীকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট সিলেট জোনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুজ্ঞান চাকমাকে সিআইডির পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত কমিশনার বিভূতি ভূষন বানার্জীকে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খানকে একই রেঞ্জের পুলিশ সুপার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার,সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুল ওয়াহাবকে একই ইউনিটের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলমকে কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার নিকুলিন চাকমাকে সুনামগঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত উপকমিশনার ইমাম মোহাম্মদ শাদিদকে একই ইউনিটের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হককে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসাকে সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থকে একই সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ