জাতীয়

আজ থেকে সাময়িক বন্ধ সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস

আজ থেকে সাময়িক বন্ধ সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস
আজ থেকে সাময়িক বন্ধ সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস

দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল আজ থেকে সাময়িক বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশ কালিকান্ত ঘোষ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, করোনাকালীন সময়ে চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, গত (৩১ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এছাড়া করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দু’টি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। সকল বিষয় বিবেচনা করেই দু’টি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নোটিশে বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি গতকাল ২০ তারিখ ঢাকা হতে ওয়ার্ক করার পর আজ ২১ তারিখ লাকসাম হতে ঢাকা আসার পর থেকে সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ঢাকা- চট্রগ্রাম রুমে চলাচলকারী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল ২০ তারিখ সর্বশেষ ওয়ার্ক করার পর, আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ