জাতীয়

সব কারাগারে ভার্চুয়াল সিস্টেম স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করতে হবে যাতে প্রয়োজনে মামলা-মোকাদ্দমা ডিজিটালই করা সম্ভব হয়।

রোববার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, জামালপুর কারাগারের প্রকল্পের সময় প্রধানমন্ত্রী বলেন, জামালপুরের কারাগারে ভার্চুয়াল কোর্ট করতে হবে যাতে মামলা-মোকাদ্দমা ডিজিটালই করা সম্ভব হয়। শুধু জামালপুরই নয় অন্যান্য জেলা কারাগারেও সার্বিকভাবে ভার্চুয়াল সুযোগ সুবিধা থাকতে হবে। এতে আসামিকে কারাগার থেকে নেওয়ার দরকার হয় না। ওখানে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেওয়াই সেইফ। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন সব জেলখানায় ভার্চুয়াল সিস্টেম বসিয়ে দাও । জামালপুরতো করবেই অন্যান্যটাও বসাও।

কারাগারে সুযোগসুবিধা বাড়ানোর বিষয় প্রধামন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, যেন ফ্যান থাকে, টিভি দেখার ব্যবস্থা থাকে। আর কারাগারে যারা পণ্য তৈরি করে তারা যেন সে পণ্য বিক্রির ৫০ শতাংশ লাভ পায়। বাড়িতে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারে। সকল জেলেই এটা করতে হবে। সংস্কার শুধু জামালপুর নয় অন্যান্য কারাগারও সংস্কার করতে হবে। আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে জেলের বাসিন্দারা মোটামুটি মানসম্পন্নভাবে থাকতে পারে। খালকাটা ও পুকুর সংস্কারের নামে শুধু পার থেকে একটু মাটি তুলেই বিল (টাকা) না নেওয়া হয় সে বিষয় সংশ্লিষ্টদের কঠোর নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন তার কাছে খাল কাটার নামে, পুকুর সংস্কারের নামে পারগুলো শুধু ছেঁটেছুটে বিল তোলা হয়েছে এমন সংবাদ তিনি দেখেছেন। এটা মন্ত্রণালয়কে বলেছেন ভালো করে যেন দেখা হয়। কেউ যেন শুধু পারগুলোকে একটু ছেঁটে ভাব দেখাতে না পারে আমি পুকুর কাটছি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ