জাতীয়

১০ জেলার ২৭ 'রেড জোনে' সাধারণ ছুটি ঘোষণা

১০ জেলার ২৭ 'রেড জোনে' সাধারণ ছুটি ঘোষণা
১০ জেলার ২৭ 'রেড জোনে' সাধারণ ছুটি ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রাথমিকভাবে দেশের ১০ জেলার মোট ২৭টি 'রেড জোনে' বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর, মোট ১০ জেলার ২৭ এলাকাকে 'রেড জোন' উল্লেখ করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

সংক্রমণ এড়াতে সাধারণ ছুটির আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড। ছুটি থাকবে ৮ জুলাই পর্যন্ত। নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলায় ছুটি থাকবে ৫ জুলাই পর্যন্ত। বগুড়া পৌরসভার ৯ এলাকায় ছুটি থাকবে ৫ জুলাই পর্যন্ত। চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা পৌরসভার ২ এলাকায় ছুটি থাকবে ৮ জুলাই পর্যন্ত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৮ এলাকা ও কুলাউড়ার ৪ এলাকায় ছুটি থাকবে ৫ জুলাই পর্যন্ত। হবিগঞ্জের ৮ এলাকা ও মুন্সীগঞ্জের একটি এলাকায় ছুটি থাকবে ৯ জুলাই পর্যন্ত।

এছাড়াও বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটির অধীনে থাকবে কুমিল্লা, যশোর ও মাদারীপুরের বেশ কয়েকটি এলাকা।

আদেশ অনুযায়ী এসব এলাকায় ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে। কয়েকটি এলাকায় ২১ দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ