জাতীয়

দেশে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প

দেশে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প
দেশে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প

সিলেট-চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন।

তিনি জানান, প্রথমটি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২.৭৯ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়েছে ৫.১। দ্বিতীয়টি সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পুবে; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক, প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ জানান, দুটি ভূমিকম্প ঠিক ১২ ঘণ্টা ৬ মিনিটের ব্যবধানে আঘাত হানে। প্রথমটি ছিল ২১ জুন বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১ মেগাওয়াট। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার এবং দ্বিতীয়টি আজ সোমবার (২২ জুন) সকাল ৪টা ৪০ মিনিটে ভারত-মিয়ানমার সীমান্তে হয়েছে। এর মাত্রা ৫.৮ ও গভীরতা ১০ কিলোমিটার ছিল।

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে খুব অল্প সময়ের ব্যবধানে হওয়া এ দুটি ভূমিকম্পে সহিংসভাবে পুরো বেল্ট কাঁপছে। ভবিষ্যতের আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সতর্ক করেন এ গবেষক।

উল্লেখ্য, গত ২৫ মে ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তে আরও ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। মাস না পেরোতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারও দুটি ভূমিকম্প হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ