জাতীয়

দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়াল

বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ
বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মহামারীতে এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য দিতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে নতুন করে চার হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।

তিনি বলেন, আজ ৭০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে। আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সঙ্গে সংযুক্ত হয়েছে।

‘গত এক দিনে সুস্থ হয়েছেন চার হাজার ৩৩৪জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ।’

তিনি আরও বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, আর নারী ছয় জন।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের কয়েকটি এলাকা বন্যাকবলিত। সরকার দুর্গতদের সহায়তায় কাজ করছে।

পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সব ধরনের ওষুধ বন্যাদুর্গত এলাকায় পৌঁছানো হয়েছে। করোনা মোকাবেলায় দুর্গত এলাকায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। পানিতে ডুবে ও সাপের কামড়ে মারা যাওয়া থেকে সতর্ক থাকুন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ