জাতীয়

বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করলো ইতালি

বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করলো ইতালি
বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করলো ইতালি

বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালি। এ দেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী এক সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ইতালির সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান যোগাযোগ আগে থেকেই বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে বিশেষ বিমান সার্ভিসের মাধ্যমে ইতালি গেছেন বেশ কিছু ব্যক্তি।

এর আগে গত সপ্তাহে রোমের কাছে লাৎজিও অঞ্চলে বাংলাদেশ থেকে যাওয়া সকল যাত্রীদের করোনা ভাইরাস টেস্ট করানোর জন্য স্পেশাল ডিক্রি জারি করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান। এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ