জাতীয়

সংসদের মুলতবি বৈঠক বসছে আজ

সংসদের মুলতবি বৈঠক বসছে আজ
সংসদের মুলতবি বৈঠক বসছে আজ

সাত দিন মুলতবির পর আজ বুধবার সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন।

গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়।

নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।

এদিকে এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আজ বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ