জাতীয়

করোনার অভিযোগ জানাতে লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর

করোনার অভিযোগ জানাতে লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর
করোনার অভিযোগ জানাতে লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর

করোনার বিষয়ে অভিযোগ জানাতে একটি লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের ওয়েবসাইটের এ লিংকে এখন সরাসরি অভিযোগ জানানো যাবে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাবিষয়ক যেকোনো অভিযোগ জানানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে একটি লিংক খোলা হয়েছে। www.dghs.gov.bd এই ওয়েবসাইটের ‘করোনা কর্নারে’ করোনা বিষয়ক অভিযোগ পাঠানোর যাবে।’

নিয়মিত স্বাস্থ্য বুলিটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ১৮ হাজার ২৭২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৪৯ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ