জাতীয়

ঈদযাত্রায় বাড়বে না ট্রেন, সব টিকিট অনলাইনে

ঈদযাত্রায় বাড়বে না ট্রেন, সব টিকিট অনলাইনে
ঈদযাত্রায় বাড়বে না ট্রেন, সব টিকিট অনলাইনে

ঈদযাত্রায় ট্রেনের সংখ্যা বাড়বে না। এখনকার মতো সীমিত পরিসরে চলবে। তবে ট্রেনের সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। শনিবার বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, নরসিংদী স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।

করোনার বিস্তার রোধে ৬৮ দিন বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালু হয়। দুই দফায় সারাদেশে ১০২টি যাত্রীবাহী ট্রেনের ১৯টি চালু করা হয়। যাত্রীর সঙ্কটে পরে দু’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। তবে ঈদের সময় নিশ্চিতভাবেই যাত্রী বাড়বে। কিন্তু মন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেন বাড়ানো হবে না। এখনকার মতো অর্ধেক আসন খালি রেখে চলবে।

শনিবার বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী আরও জানান, টিকেট ছাড়া যাত্রীরা কেউ যেনো ঢুকতে না পারে সে জন্য দেশের বড় স্টেশনগুলোকে প্রবেশ নিয়ন্ত্রিত করা হচ্ছে।

জয়দেবপুর স্টেশন পরিদর্শনের পর নুরুল ইসলাম সুজন বলেন, জয়দেবপুর থেকে ইশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।

এ সময় রেল সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ